1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

করোনা সংক্রমণ বৃদ্ধিতে আবার শঙ্কায় গদখালীর ফুলচাষিরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০১ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

দুই বছর করোনার প্রকোপ , ঘূর্ণিঝড় আম্ফান এবং দুই দফা অসময়ের বৃষ্টির ক্ষত কাটিয়ে যখন নতুন করে স্বপ্ন বুনছেন ঝিকরগাছার গদখালীর ফুলচাষিরা । ওমিক্রন ফুলচাষিদের আবার শঙ্কায় ফেলেছে । বিজয় দিবসে চাষিরা কিছুটা দাম পেলেও ওমিক্রন বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করেছে । ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলচাষিরা সাধারণত বিজয় দিবস , বসন্তবরণ , বিশ্ব ভালোবাসা দিবস , আন্তর্জাতিক মাতৃভাষা দিবস , মহান শহিদ দিবস এবং স্বাধীনতা দিবসে ফুল বিক্রির বিষয়টি লক্ষ্য করে এর চাষ করেন । এ মৌসুমেও সে অনুযায়ী দুই বছরের ক্ষতি পুষিয়ে নিতে চাষ শুরু করেন চাষিরা । গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কাঙ্ক্ষিত দামও পেয়েছিলেন তারা । কিন্তু করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন শঙ্কায় ফেলেছে তাদের । গদখালী ফুলের বাজারে গিয়ে দেখা যায় , ওমিক্রন প্রকোপের আগে ফুল যে দামে বিক্রি হয়েছিল , বর্তমান তা নেমে এসেছে ৪ ভাগের ১ ভাগে । বর্তমানে বাজারে প্রতি হাজার গাঁদাফুল বিক্রি হচ্ছে ২০০ টাকা , যা গত সপ্তাহে ছিল ৮০০ থেকে ৯০০ টাকায় । গোলাপের শলা বিক্রি হচ্ছে ২ টাকা , যা আগে বিক্রি হয়েছে ৪ থেকে ৬ টাকায় । রজনীগন্ধা প্রতিটি বিক্রি হচ্ছে সাড়ে ৫ থেকে ৬ টাকায় , যা আগে ছিল ৭ থেকে ১০ টাকায় । রঙিন গ্লাডিওলাস প্রতিটি রঙভেদে বিক্রি হচ্ছে ৬ থেকে ৯ টাকায় , যা আগে ছিল ৯ থেকে ১৫ টাকায় । জারবেরা বিক্রি হচ্ছে ৬ থেকে ৮ টাকায় , যা আগে ছিল ৮ থেকে ১৫ টাকায় । কামিনীপাতা বিক্রি হচ্ছে প্রতি আঁটি ৩০ থেকে ৪০ টাকায় , যা আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা । জিপসির আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায় , যা আগে বিক্রি হতো ৩০ থেকে ৪৫ টাকায় । ফুল ব্যবসায়ী সেলিম রেজা বলেন , ওমিক্রন বাড়ায় সরকারি নির্দেশনার কারণে সামাজিক অনুষ্ঠান কমে গেছে । এতে ফুলের চাহিদা কমেছে , দামও কম । হাড়িয়া মাঠে একটি শেডে আট ধরনের জারবেরা ফুল তারার মতো ফুটে রয়েছে । এই খেত পরিচর্যা করছিলেন শাহজান আলী । আগামী তিনটি দিবসের আগে এসব ফুল তুলবেন তিনি । শাহজান আলী বলেন , ‘ ওমিক্রন বাড়ার সঙ্গে সঙ্গে ফুলের দাম কমে গেছে । তাই ফুল তোলার মতো হলেও ওঠাচ্ছি না । যদি দাম ভালো পাই , তাহলে এই শেডের জারবেরা ফুল দুই লাখ টাকায় বিক্রি হবে । আর যে দুই বিঘায় গ্লাডিওলাস ও এক বিঘা জমিতে গাঁদা ফুল রয়েছে , সব মিলিয়ে চার থেকে পাঁচ লাখ টাকার ফুল বিক্রি করতে পারবো । ‘ ফুলকানন পানিসারা মাঠে দেখা যায় , ফুলচাষি আজিজুর রহমান সরদার জারবেরা খেতের আগাছা ওঠাচ্ছেন । তাঁর এক বিঘা জারবেরা , চন্দ্রমল্লিকা , চায়না গোলাপ , ১০ কাঠা গ্লাডিওলাস ও ১৫ কাঠা জমিতে গাঁদা ফুল রয়েছে । এই ফুলচাষি বলেন , করোনাভাইরাসের প্রকোপ , ঘূর্ণিঝড় আম্ফান এবং দুই দফা অসময়ের বৃষ্টির ক্ষত কাটিয়ে গত বিজয় দিবসে দেড় লাখ টাকার ফুল বিক্রি করেছি । আশা করছি আগামী তিনটি দিবসে অন্তত চার লাখ টাকার ফুল বিক্রি করতে পারবো । তবে ওমিক্রন বাড়ার সঙ্গে সঙ্গে ফুলের দাম কমে গেছে । যদি দাম আরও পড়ে যায় এবং লকডাউন শুরু হয় , তাহলে দায় – দেনার কারণে চরম আর্থিক সংকটে পড়তে হবে । আরও কথা হয় ফুলচাষি কুলিয়া গ্রামের শের আলী , হাড়িয়ার মোমেনা খাতুন ও ইমামুল হোসেন , বল্লার শামীম রেজা , রাশিদুল ইসলাম , আজিজুর রহমানের সঙ্গে । ইমামুল হোসেন বলেন , করোনাকালীন খেতে লাখ লাখ টাকার ফুল থাকতেও শেডের টিন বিক্রি করে সংসার চালাতে হয়েছে । যদি ওমিক্রনের প্রকোপে আবার সে রকম অবস্থা হয় , তাহলে পথে বসতে হবে । ঝিকরগাছার গদখালী অঞ্চলে ১ হাজার ২০০ হেক্টর জমিতে ১১ প্রকারের ফুল বাণিজ্যিকভাবে চাষ হয় । পরীক্ষামূলকভাবে এক্সট্রোমা ও লিলিয়ামের চাষ শুরু হয়েছে । এই এলাকার ৬০০ পরিবারের দেড় লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত । এই অঞ্চলে প্রতিবছর সাড়ে তিনশ ’ কোটি টাকার ফুল বেচাকেনা হয় । দেশে উৎপাদিত ফুলের ৭০ ভাগ এই অঞ্চলে হয় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT