1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

কয়রা থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানার ৩ আসামী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 

কয়রা থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ আসামী কয়রা ও দক্ষিণ বেদকাশী থেকে গ্রেফতার হয়েছে।

১৩ আগস্ট বুধবার কয়রা থানা পুলিশের একটি বিশেষ দল পৃথক অভিযানে তিনটি মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যাচেষ্টা মামলার এক আসামিসহ দুইজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। গ্রেফতারকৃতদের আজ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি বিশেষ অভিযানে জোড়শিং গ্রামের মৃত অশ্বিনী কুমার মন্ডলের ছেলে অমিয় কুমার মন্ডল (৪৮) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কয়রা থানার এফআইআর নং-২, তারিখ-০২/০৮/২৫-এর অধীনে ৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/ ৩৭৯ /৫০৬ (২)১১৪ ধারায় হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
একই দিনে, আরেকটি অভিযানে সিআর-৮৩৮/২৪ নম্বর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি দক্ষিণ বেদকাশী গ্রামের রুহুল আমীন গাজীর ছেলে হাবিবুর গাজীকে গ্রেফতার করা হয়।
 এছাড়া, সিআর-৬৫৫/২৪ নম্বর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ১নং কয়রা গ্রামের মোঃ সামাদ মোল্যার ছেলে আব্দুস সাত্তার মোল্যাকেও পুলিশ গ্রেফতার করে।

কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক জানিয়েছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১৪/০৮/২৫ ইং। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT