1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় দুই দিন পর নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার । রাকসুর জিএস আম্মারের বিরুদ্ধে শাস্তির দাবীতে কয়রায় বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা । বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা । কেশবপুরে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন। খুলনা মহানগরীতে বিদেশি পিস্তলসহ দুই ভূয়া সাংবাদিক আটক। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাধনা সাহা নামের এক গৃহবধু নিহত। সরকার ঘোষিত নিয়ম মেনে ভেড়ামারা বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। কর্মসংস্থান ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত। দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। বিলাইছড়িতে  পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই।

কয়রায় দুই দিন পর নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

 

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ দুই দিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে। টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালানোর পর

৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে আড়পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজ জেলে উপেন মৃধা (৫০) এর মরদেহ ভেসে ওঠে। অপর আর এক জেলে মুকুন্দ মন্ডল (৪২) এর মরদেহ বিকাল ৫ টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর ত্রিমোহনায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২ জেলের মরদেহের পরিচয় স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে নদীর তীর ভারী হয়ে ওঠে।

আংটিয়ারা নৌ-পুলিশের(ওসি) মোঃ. ফারুক হোসেন বলেন, নিহত উপেন মৃধা ও মুকুন্দ মন্ডলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার  শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকুন্দ মন্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ওসমান গনি খোকন বলেন, মরদেহ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ০৯/০৪/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT