1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

রাকসুর জিএস আম্মারের বিরুদ্ধে শাস্তির দাবীতে কয়রায় বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পঠিত

 

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে সােসাল মিডিয়ায় প্রচার করার প্রতিবাদে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে তার নিজ উপজেলা কয়রায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রা সদরে  উপজেলা যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে দলের নেতা কর্মী এবং নারী কর্মীরা ঝাড়ু নিয়ে মিছিলে অংশ নেয়। মিছিল শেষে  কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মােহতাসিম বিল্লাাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কয়রা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইহসানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আছাদুল ইসলাম, দেলােয়ার হােসেন, ইউনুচ আলী, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মােস্তাফিজুর রহমান খােকন, রফিকুল ইসলাম রফিক, মােস্তাফিজুর রহমান রাজু, কামাল হােসেন, আশরাফুল ইসলাম মােল্যা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপােতাক্ষ কলেজ ছাত্রদলের সভাপতি মামুন হােসেন, ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, ইমরান হােসেন, আনােয়ার সাদাত কাজল, রােকন হােসেন, সােহেল কবির, মহিলাদলনেত্রী ফাতেমা খাতুন, ইফতা তারা মুক্তা প্রমুখ।

কয়রা, খুলনা প্রতিনিধি

তারিখঃ ০৯/০৪/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT