1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

কয়রায় পারফরম্যান্স বেইজড গ্রান্ট প্রদান অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯২ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনের আওতায়  কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

৩০ জুলাই বুধবার কয়রা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। কয়রার শিক্ষা প্রতিষ্ঠানের মেধা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার বিতরণ করা হয়। যা শিক্ষার্থীদের ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরিদর্শক ডঃ মোঃ কামরুজ্জামান।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা শিক্ষা অফিসার এস.এম. ছায়েদুর রহমান। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। শিক্ষক আঃ রউফের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ এস এম আমিনুর রহমান, অধ্যক্ষ রাজীব কুমার বাছাড়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ অলিউল্লাহ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, প্রধান শিক্ষক মোঃ আমির আলী সরদার, সুপার মাওলানা একেএম আজহারুল ইসলাম, কৃতি শিক্ষার্থী বাহারুল ইসলাম, সেলিনা খাতুন প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলার ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি, এইচএসসি ও সমমানের নির্বাচিত ৩১ জন কৃতি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক  সহ এলাকার শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।   

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT