1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে সপ্তাহব্যাপী ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ শুরু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৮৪ বার পঠিত

সোনাই নিউজ:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে বাংলাদেশ তাঁত বোর্ডের দ্বিতীয় পর্যায়ে এক সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ ফ্যাশন ডিজাইন এর প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।

বাংলাদেশ তাঁত বোর্ড মাধবপুর বেসিক সেন্টারের লিয়াজো কর্মকর্তা মো. বরকত উল্ল্যাহ জানান, বাংলাদেশ তাঁত বোর্ড সিলেট প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শনিবার দুপুর থেকে ২য় পর্যায়ে মাধবপুর ও আদমপুর ও ইসলামপুর ইউনিয়ন এর ১১টি গ্রাম ও চা বাগানের নারী প্রশিক্ষণার্থী যারা তাঁতের কাজের সাথে জড়িত তাদেরকে সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ ফ্যাশন ডিজাইন এর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁতিরা বাজার থেকে সুতো বা কাপড় কিনে নিজেরাই রং করতে পারবে। এছাড়াও পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে টাই, ডাই, ব্লক বাটিক ইত্যাদি কাজও করতে পারবে তাঁতি নারীরা।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক প্রতিভা মজুমদার ও মাস্টার ডায়ার মো. আব্দুল ওয়াহাব প্রমুখ।

দ্বিতীয় পর্যায়ে সপ্তাহ ব্যাপী ভ্রাম্যমাণ ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণে ১১টি গ্রামের মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT