1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

কটিয়াদীতে এনপিপির প্রচারণায় কেন্দ্রীয় নেতা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৫৫ বার পঠিত

মো: আনোয়ারুল কিবরিয়া: আসন্ন কটিয়াদী পৌরসভা নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র আম প্রতীকের প্রার্থী, কিশোরগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম বাতেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসে আমের জন্য ভোট চাইলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য আনিসুর রহমান দেওয়ান। 

আজ সোমবার (২৫.০১.২০২১ ইং) পৌর শহরে গণসংযোগ শেষে এনপিপির কটিয়াদী কার্যালয়ে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু পৌরসভা নির্বাচনে অনেক সম্পদশালী প্রার্থীকেও আমের মনোনয়ন দেননি। তিনি সৎ যোগ্য হিসেবে মো. আজহারুল ইসলাম বাতেনকে মনোনয়ন দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি এত দূর থেকে এসেছি আমের প্রার্থীর জন্য ভোট চাইতে। এসেছি আমের প্রার্থী কে এই আজহারুল ইসলাম বাতেন তাকে দেখতে। যাকে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান আম উপহার দিয়েছেন।’

এ ছাড়াও জেলা এনপিপির সভাপতি প্রভাষক তারেক মো: শহীদুল ইসলাম বলেন, শেখ ছালাউদ্দিন ছালুর হাতকে আরো শক্তিশালী করতে হলে, দেশের উন্নয়নের জন্য ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT