1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকরা দেরিতে আসেয় রোগীদের চরম দুর্ভোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১৫৯ বার পঠিত

শেখ আবদুল্লাহ

আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধ।

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকরা দেরীতে এসে নির্ধারিত সময়ের আগে কর্মস্থল থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। সময়মত অফিস করছেন না স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকরা।

 

প্রতিদিন সকাল ৯ টায় কর্মস্থলে উপস্থিত থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কর্তব্যরত থাকার কথা থাকলেও ভিন্ন চিত্র দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নিজেদের খেয়াল খুশি মতো অফিস করছেন চিকিৎসকরা।

 

ফলে সেবা নিতে আসা রোগীরা বর্হিবিভাগে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বসে থেকেও পাচ্ছেন না ডাক্তারদের দেখা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আনোয়ারা মেডিকেলে ৩৩ জন কর্তব্যরত চিকিৎসক রয়েছে। তারমধ্যে ৫ জন চট্টগ্রাম মেডিকেল, জেনারেল হাসপাতল ও রাঙ্গামাটিতে ডিউটিরত আছে। ৩ জন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছে।

 

ইউনিয়ন কমিউনিটি সেন্টারে কর্তব্যরত আছে ৯ জন। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত আছে ১৫ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১জন।

 

চিকিৎসা সেবা নিতে আসা বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা অভিযোগ করে বলেন, ডাক্তাররা ঠিক মতো ডিউটি পালন না করার কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

 

ভোগান্তির বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ ইলিয়াছ জানান, গতকায় দিন আগে আনোয়ারা মেডিকেল পরিদর্শন করেছি।

 

ডাক্তারদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। তবে যে সকল ডাক্তার দেরীতে আসে এবং আগে চলে যায় তাদের ব্যাপারে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT