1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

ইউপি নির্বাচন : ঝিকরগাছায় আ’লীগের দলীয় ও স্বতন্ত্রপ্রার্থীর উপরে মেম্বারপ্রার্থী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৫৭ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

 

যশোরের ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নের আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছে ১১জনপ্রার্থী। কিন্তু ১১জনপ্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে নিজদলীয় একাধিক স্বতন্ত্রপ্রার্থী, জাতীয় পাটি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে। সবাই মিলেমিশে নির্বাচনে জয়ী হতে কাজ করে চলেছে। যার মধ্যে ৪নং গদখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী আশরাফ উদ্দিন’র সাথে প্রতিদ্বন্দ্বিতা স্বতন্ত্র আওয়ামীলীগের প্রার্থীরা হলেন, প্রিন্স আহম্মেদ, শাহাজান আলী, সহিদুল ইসলাম, শফিউল্লাহ খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আঃ আজিজ। ৪নং গদখালী ইউপি নির্বাচনকে সামনে রেখে সকল চেয়ারম্যানপ্রার্থীরা শান্তিপূর্ণ নির্বাচনের আশায় একযোগে কাজ করে চলেছে। কিন্তু চেয়ারম্যানপ্রার্থীদের সাথে এলাকার মধ্যে গোলযোগ সৃষ্টি করতে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম ওরফে ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম। তিনি তার ওয়ার্ডে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী আশরাফ উদ্দিন ও স্বতন্ত্রপ্রার্থী চশমা মার্কার শাহাজান আলীর নির্বাচনী পোস্টারের উপরে নিজের তালা মার্কার পোস্টার লাগিয়েছেন বলে অভিযোগ উঠলে। ৬নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম ওরফে ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমের এলাকায় গেলে ঘটনার সততা পাওয়া যায়। যেটা নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন। নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের বিষয়ে এলাকার সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০১৬ সালের গেজেট অনুসারে এসআরও নং ৩০-আইন/২০১৬। স্থানয়ী সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯( ২০০৯ সনের ৬১নং আইন) এর ধারা ২০ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের ৪নং কলামে উল্লেখ রয়েছে, ‘দেওয়াল’ অর্থ বাসস্থান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসাকেন্দ্র, শিল্প কারখানা, দোকান বা অন্য কোন স্থাপনা, কাঁচা বা পাকা যাহাই হোক না কেন, এর বাহিরের ও ভিতরের দেওয়ালে বা বেড়া বা উহাদের সীমানা নির্ধারণকারী দেওয়াল বা বেড়া এবং বৃক্ষ, বিদ্যুৎ লাইনের খুঁটি, থাম্বা, সড়ক দ্বীপ, সড়ক বিভাজক, ব্রিজ, কালভার্ট, সড়কের উপরিভাগ ও বাড়ির ছাদও ইহার অন্তর্ভুক্ত হইবে। এবং একই প্রজ্ঞাপনের ৩১নং কলামে বিধিমালার বিধান লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধের ১নং কলামে উল্লেখ রয়েছে, কোন প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে এই বিধিমালার কোন বিধান লঙ্ঘন করিলে অনধিকার ৬(ছয়) মাসের কারাদন্ড অথবা অনধিকার ১০(দশ) হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন।

৬নং ওয়ার্ডের মেম্বারপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম ওরফে ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, হয়তো আমার লোকজনে এটা করেছে। আমি সেটা জানিনা।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান বলেন, আমার নিকট কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নির্বাচনকালীন প্রার্থীর পোস্টার ঝুলিয়ে রাখতে হবে। কোন দেওয়াল ও গাছে পোস্টার লাগনো যাবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT