1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

আলুর চাষ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৮৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার বিভিন্ন এলাকায় আলু চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার আলু আবাদে ফলন ভালো হবে বলে কৃষকরা জানিয়েছেন। বীজ, সার ও কিটনাশক ঔষধের পর্যাপ্ত সরবরাহ থাকায় কৃষকরা খুশি।

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মন্ডলের হাট গ্রামের আলু চাষী জিয়াউর রহমান জিয়াসহ একাধিক কৃষক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক আলুর বীজ, সার ও ঔষুধসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় আলু চাষ কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে। এ বছর আলুর খেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকূলে থাকলে লালমনিরহাট জেলায় আলুর বাম্পার ফলন হবে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ জানান, চলতি মৌসুমে এ জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫হাজার ৭শত ২৫হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ জানিয়েছেন। এ পর্যন্ত জেলার ৫টি উপজেলায় ১হাজার ৭শত ৪৭হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে। অপরদিকে লালমনিরহাটের হাট-বাজারে আগাম জাতের নতুন আলু পাওয়া গেলেও প্রতি কেজি আলু ৩৫টাকা দরে বিক্রয় করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারেও আলুর বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশাবাদী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT