1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

আম্বরখানা থেকে দুই বিদেশী নাগরিক আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৫৮ বার পঠিত

 

মাহবুব আহমদ এয়ারপোর্ট(সিলেট)প্রতিনিধিঃঃ

সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে দুই বিদেশী নাগরিককে সন্দেহজনকভাবে চলাফেরার করার সময় পুলিশে তুলে দিয়েছে জনতা।

 

শুক্রবার রাত ৮টায় আম্বরখানার ডিঙি রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

 

এর আগে ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান স্থানীয় জনগণ। পরে শাহজালাল মাজার তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যা গিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

 

আম্বরখানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান জানান, স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় ৯৯৯ এ ফোন দেন। পরে বিষয়টি আমরা জানতে পারি।

 

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা নেপাল যাওয়ার কথাও জানিয়েছে।

 

আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের নাম জানিয়েছে শান বাহাদুর (৪৫) ও তার ছেলে জয় কুমার (১৪)।

 

কোতোয়ালি থানাধীন শাহজালাল (রাহ.) মাজার তদন্তকেন্দ্রের এসআই আব্দুর রহিম জানান, আটক দুই ব্যক্তি হিন্দিতে কথা বলছিলেন। তারা জানিয়েছে তারা নেপাল যেতে চায়। তাদেরকে মহানগরীর এয়ারপোর্ট থানায় নেওয়া হয়েছে। সেখানে আরও জিজ্ঞাসাবাদ করা হবে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT