1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

আনোয়ারায় ১০ ইউপিতে ভোট গ্রহণ শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৪৯১ বার পঠিত

শেখ আবদুল্লাহ
আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি।

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০ইউনিয়নে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকালে উপজেলার আনোয়ারা উপজেলার বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বরুমচড়া, বারখাইন, আনোয়ারা সদর, চাতরী, পরৈকোড়া, হাইলধরসহ বেশ কিছু ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোট গ্রহণের কমপক্ষে এক ঘন্টা আগেই ভোট কেন্দ্রে নারী পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

উপস্থিত নারী ও পুরুষ ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন, সকাল থেকেই তারা ভোট কেন্দ্রে এসেছেন নিজেদের ভোটটি পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য। ইতোমধ্যে তারা ভোট দিতে শুরু করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে সুশৃংখল ভাবে ভোট দিতে চান। যে পরিবেশ তারা ইতোমধ্যে পেয়েছেন।
কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সাথে আলাপকালে তারা বলেন, ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি আমরা নিশ্চিত করেছি। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কেন্দ্রে দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিদর্শন করতে দেখা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মোঃ আনোয়ার খালেদ জানালেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি, কয়েক শতাধিক পুলিশ ফোর্স মাঠে রয়েছে। এছাড়াও র‌্যাব, আনসার সদস্য সাদা পোষাকের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT