1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

আনোয়ারা আমনের ফলন কাটতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৬০ বার পঠিত

শেখ আবদুল্লাহ

আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি ।

 

বিস্তীর্ণ মাঠজুড়ে থাকা সোনালি ফসল কাটতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ২১ হাজার ৭০০ মেট্রিক টন।চলতি রোপা আমন মৌসুমে আনোয়ারা উপজেলায় ১১ ইউনিয়নে আমন ধানের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৯৫ হেক্টর বেশি জমিতে শস্যটির আবাদ করা হয়েছে। ফলনও হয়েছে ভালো। শুরু হয়ে গেছে সোনালি ধান কাটা। কৃষকের মুখে তাই ফুটেছে হাসি।

 

চাতরী কৃষক আব্দুল খালেদ বলেন, তিনি পায়জাম ধানের আবাদ করেছিলেন। ধান পেকেছে, কাটা শুরুও করেছেন। তার ক্ষেতে অনেক ধান হয়েছে। বাজারে নতুন ধানের দামও বেশ। তাই তিনি খুশি।

একই এলাকার কৃষক আব্দুল রশিদ বলেন, তিনি ধানিগোন্ড-এসিআই ধানের চাষ করেছেন। এ ধান আগাম পাকে। তার পরিবারের লোকজন ধান কাটা ও শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন।

 

এবার পোকামাকড়ের আক্রমণ না থাকায় ফলনও ভালো হয়েছে। ইতিমধ্যে অনেক খেতে ধান পেকে সোনার বরণ ধারণ করেছে। সোমবার পর্যন্ত প্রায় দেড় হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রমজান আলী জানান, এবার আমন ধান ৭ হাজার ৩৭০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে।উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ২১ হাজার ৭০০ মেট্রিক টন। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ধানের খেতে পোকা-মাকড়ের আক্রমণ হয়নি।

তিনি আশা করেন, এবার আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT