1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের সন্ধান এখনো পাওয়া যায় নি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৪ বার পঠিত

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ), প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে নদীতে মাছ ধরতে গিয়ে মতিষ পাহান (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত রবিবার বিকালে পার্শ্ববর্তী আত্রাই নদীর পশ্চিম পাশে শিমুলতলী সেতুর আনুমানিক ৪১০ গজ উত্তর দিকে বড়শি দিয়ে মাছ ধরা অবস্থায় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

 

নিখোঁজ মতিষ পাহান উপজেলার ৮ নম্বর খেলনা ইউনিয়ন রসপুর গ্রামের মৃত শুকরা পাহানের ছেলে।

 

এলাকাবাসী জানায়, নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে পত্নীতলা উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সোমবার দুপুর পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে উদ্ধার অভিযান চালাতে দেখা গেছে।

 

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। নিখোঁজ ব্যক্তিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT