1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

আওয়ামী দোসর ফ্যাসিস্ট সরকারের ক্যাডার বাহিনীর দাপট, অভিযোগের কেন্দ্রে জাহাঙ্গীর চৌধুরী টিপু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

আওয়ামী দোসর ফ্যাসিস্ট সরকারের ক্যাডার বাহিনীর দাপট, অভিযোগের কেন্দ্রে জাহাঙ্গীর চৌধুরী টিপু

দৈনিক অনুসন্ধান স্টাফ রিপোর্টার রহিম মিয়া

দলীয় পরিচয়ের আড়ালে ‘ছায়া সাম্রাজ্য’? খুলনায় জাহাঙ্গীর চৌধুরী টিপুর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগের পাহাড়

 

নিরালা থেকে নগরজুড়ে আতঙ্ক!

আওয়ামী মৎসজীবীলীগের যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, জমি দখল ও ক্যাডার বাহিনী নিয়ে বিভিন্ন অপকর্মের অভিযোগ

 

খুলনা মহানগর যেন নতুন করে কাঁপছে। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দাপট, ভয়ভীতি আর প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে আওয়ামী মৎস্যজীবী লীগের খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর চৌধুরী টিপুর বিরুদ্ধে।

 

স্থানীয়দের অভিযোগ, নারী সংশ্লিষ্ট অনৈতিক কর্মকাণ্ড, জমি সংক্রান্ত বিরোধে জোরজবরদস্তি, প্রকাশ্যে মাদক সেবন, মাদক বিক্রি এবং একটি ক্যাডার বাহিনী ব্যবহার করে দীর্ঘদিন ধরে নগরীর নিরালা এলাকাসহ বিভিন্ন স্থানে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি।

 

ভুক্তভোগীরা জানান, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের আপন ছোট ভাই ইটালি প্রবাসী মো: আলমগীর চৌধুরী টিটুর নিজের পৈত্রিক সম্পত্তি ও বাড়ি থৈকে বঞ্চিত করেছেন তারই নিজের আপন ভাই মো জাহাঙ্গীর চৌধুরী টিপু নিজে আত্মসাৎ করেছে ভাইয়ের জমি বুঝিয়ে দেয়নি বলে তার নিজের আপন ভাই অভিযোগ করেছেন এ বিষয়ে থানায় একটা সাধারণ ডায়েরি হয়েছে । ন্যায্য জমির অংশ বুঝিয়ে না দিয়ে হয়রানি এবং মামলার হুমকি দেওয়া হচ্ছে । কেউ প্রতিবাদ করলে হুমকি ও চাপের মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

 

সচেতন নাগরিকদের মতে, এসব অভিযোগ সত্য হলে তা শুধু আইনশৃঙ্খলার জন্য নয়, বরং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তারা বলছেন, ব্যক্তি বিশেষের অপকর্মের দায় যে অপরাধ করবে সেই অপরাধী হবে।

 

এ বিষয়ে অভিযুক্ত মো. জাহাঙ্গীর চৌধুরী টিপুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

যেখানে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দোসর সভানেত্রী দেশে নেই সেখানে মৎস্যজীবীলীগের খুলনা মহানগর যুগ্ন আহবায়ক এখনো এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কিভাবে

 

এদিকে এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত, প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT