1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন। খুলনার নুতন জেলা প্রশাসক হুরে জান্নাত। খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে কয়রায় গণ সংবর্ধনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু।

অসহায় পরিবারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সাবেক সিঃ সহসভাপতি বিএনপির নিবেদিত প্রাণ মরহুম আব্দুস সালামের অসহায় পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈদগাঁও উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি৷

 

সোমবার (১১ অক্টোবর) ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন জালালাবাদ ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সফল রাজনীতিবিদ আলমগীর তাজ জনির সার্বিক সহযোগিতায় মৃত বিএনপি পাগল আব্দুস সালামের বাড়িতে নগদ টাকা ও চাউলের বস্তা,তেল,পেঁয়াজ, রসুন,ডাল,আদা, ময়দা,চিনি, সেমাই, কেক, মুড়ি,লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন৷

 

এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জাকারিয়া মেম্বার, সাধারণ সম্পাদক মামুন সিরাজুল মজিদ,সিঃ সহসভাপতি এচারু,স্থানীয় মুরব্বি মকবুল আহমদ,বিএনপি নেতা শামসুল আলম সহ আরো কয়েকজন।

 

সংসার চালাতে হিমশিম খাওয়া মৃত বিএনপি নেতার স্ত্রী খুরশিদা আক্তার নগদ অর্থ সহযোগিতা ও খাদ্য সামগ্রী পেয়ে তিনি বিএনপির সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল ও আগত নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

উল্লেখ্য, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের ৩ আগষ্ট পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হন বিএনপি পাগল আব্দুস সালাম। মৃত্যু কালে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে যান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT