1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

অবশেষে আলাদা হচেছ নীলফামারীর জোড়া শিশু লামিশা-লাবিবা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১৬৬ বার পঠিত

তপন দাস নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলায় ২০১৯ সালের ১৫ এপ্রিল কৈমারী ইউনিয়নের যদুনাথপুর পাড়ার লাল মিয়া মনিশা দম্পতির ঘরে জন্ম নেয় জোড়া লাগানো দুই শিশু লামিশা ও লাবিবা। সন্তান নিয়ে যেখানে আনন্দে দিন কাটানোর কথা সেখানে ছিল মা বাবার চোখে মুখে হতাশার ছাপ। শুরু হয় হাসপাতালে দৌড় ঝাপ।স্থানীয় কয়েকটি হাসপাতাল ঘুরে মাত্র ৯ দিন বয়সে লাবিবা লামিশাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
অবশেষে প্রায় ২ বছর পর আলোচিত জোড়া শিশু লাবিবা ও লামিশার অপারেশন করা হবে আগামী সোমবার। দশ থেকে এগারো ঘণ্টা লাগতে পারে এই অপারেশনে।
ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত ৩৫ চিকিৎসক এ অপারেশনে অংশ নিবেন বলে ১১ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে জোড়া শিশুর অস্ত্রোপচার বিষয়ে জানানো হয়।
এছাড়াও সংবাদ সম্মেলনে সোমবার সকাল ৮ টায় অপরেশন শুরু হবে এবং ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ অপরেশনের সকল খরচ বহন করবেন বলে জানান ঢাকা মেডিকেলের শিশু সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আশরাফুল হক কাজল।
জোড়া শিশু লাবিবা লামিশার অস্ত্রপাচারে খবর ছরিয়ে পরায় আনন্দের শেষ নেই লাল মিয়ার এলাকায়।স্থানীয়রা জানান, জন্মের পর থেকে বাচ্চাদের নিয়ে ওদের বাপ মা মেডিকেলে মেডিকেলে ঘুরছে। এবার যেন ভাল ভাবে ফিরে আসে এই প্রত্যাশা এবং সফল অপরেশনের স্বপ্ন দেখছেন সবাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT