1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
খুলনায় নদীতে ভাসমান অবস্থায় রিক্সা চালকের মরদেহ উদ্ধার। খুলনায় পরিত্যক্ত ব‍্যাগে রক্ষিত বোমা বিষ্ফোরণ,যুবক আহত।। রাজধানীতে মৌসুমের শিলাবৃষ্টি। কুষ্টিয়ায় একঘণ্টা আটকা বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনা বহির্ভূত ৬ কোটি টাকার পণ্য আটক। দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন  । শ্যামনগরে রমজান উপলক্ষে তিনশত দরিদ্র পরিবারে ফুড প্যাক বিতরণ। খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -১২ জন। শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল।

সোনালী ব্যাংকের বিশেষ আর্থিক সহায়তা পেল অসহায় ৮৮ জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১৮৯ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধি

 

 

দেশে চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন জনিত সংকট মোকাবেলায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় চাঁদপুরের হতদরিদ্র, সাময়িক কর্মহীন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্যে সোনালী ব্যাংক লিমিটেড এর বিশেষ আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে ৮৮জন কে ২হাজার টাকা করে মোট ১লাখ ৭৬হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

বুধবার (৪ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে এ কার্যক্রমের আয়োজন করা হয়। কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানাজার মোঃ খায়রুল আনাম ভূইয়া, এসিসটেন্ট জেনারেল ম্যানাজার মোহাম্মদ আসলাম হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT