1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

সাংবাদিক শাওন ও মনি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও আমার দেশের স্টাফ রির্পোটার কামরুল হোসেন মনি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর রবিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার পুর্বক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হামলাকারীদের গ্রেফতার করা না হলে সাংবাদিক সমাজ বিভিন্ন কর্মসুচী গ্রহণ করতে বাধ্য হবে। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ খালেক, মাষ্টার আঃ রউফ, গোলাম রব্বানী, জিএম নজরুল ইসলাম, শেখ কওছার আলম, শেখ জাহাঙ্গীর কবির টুলু, জিয়াউর রহমান ঝন্টু, মোঃ ফরহাদ হোসেন, আবু ওবায়দা, হাফেজ জাহিদুর রহমান, মিজানুর রহমান লিটন, মজিবার রহমান, আরিফুর রহমান, ফারুক আজম, বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু, আবু মুছা সানা, নজরুল ইসলাম, ঢালী রবিউল ইসলাম, জামায়াত নেতা  আসলাম হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম বিল্লাহ, ছাত্রদল নেতা মোঃ আলমগীর হোসেন প্রমুখ। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

কয়রা, খুলনা, প্রতিনিধি 

তারিখঃ ০৯/১১/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT