1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আবারও ভূমিকম্প অনুভূত। ছেলেকে ষ্টেশনে পৌঁছে ফেরার পথে প্রাণ গেল বাবার। শ্যামনগরের চারণ কবি চারু চন্দ্রের মৃত্যু। বিলাইছড়ি যুবদলের সভাপতি কাদের এর নেতৃত্বে কাদামাটির উপর শক্ত মাটি বসিয়ে যাতায়াতের সুবিধা। কয়রায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনোত্তর কুশল বিনিময় করলেন মনিরুল হাসান বাপ্পী। বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে। সুন্দরবন দিবসের অঙ্গীকার হোক সুন্দরবন ভালো থাকলে, ভালো থাকবে দেশ।, শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত। খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে আবুল কালাম আজাদ বেসরকারীভাবে নির্বাচিত । ২৯৯ আসনের চুড়াম্ত ফলাফল প্রকাশ ইসির।

সংখ্যা লঘু প্রতিভা দেবনাথকে গাছের সাথে বেঁধে রাখে জমি দখল ভূমিদস্যু সুলতানের

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ এপ্রিল, ২০১৯
  • ২৩২ বার পঠিত

সোনাই নিউজ:প্রতিভা দেবনাথকে গাছের সাথে বেঁধে রেখে জমি দখল করলো সুলতান মাহমুদ ফকির।
জামালপুর সদরের কেন্দুয়া কালিবাড়ির খামারপাড়া গ্রামের স্কুল শিক্ষক সুমন দেবনাথের জমি নিয়ে বিরোধ ছিল স্থানীয় মোকছেদ আলীর পুত্র প্রভাবশালী সুলতান মাহমুদ ফকিরের সাথে। গত ১৮ এপ্রিল বুধবার বিরোধপূর্ণ ১৫ শতাংশ জমিসহ সাথে থাকা আরো ১৬ শতাংশ জমি জবরদখল করে সুলতান মাহমুদ ফকির। বেদখলীয় জমিতে রাতারাতি পানের বরজ তৈরি করে সে। এই ঘটনার প্রতিবাদ করায় সুমন দেবনাথের মা ৫৮ বছর বয়সী প্রতিভা দেবনাথকে গাছের সাথে বেঁধে রাখে ভূমিদস্যু সুলতান। শুধু তাই নয়, এসময় প্রতিভা দেবনাথের নাতনী স্কুল শিক্ষিকা সুবর্ণা দেবনাথকে লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। নির্যাতনের ঘটনায় সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি এবং পরদিন সদর থানায় সুলতান মাহমুদ ফকিরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতিত পরিবার। গত ১৯ এপ্রিল পুলিশ মামলার আসামি নজরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে। গতকাল মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়েছে। বর্তমানে জামিনে যাওয়া আসামিরা এই হিন্দু পরিবারকে হুমকি দিচ্ছে। একজন মায়ের বয়সী নারীকে গাছের সঙ্গে বেঁধে রেখে জমি দখলের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটালো সেইসাথে তাদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সচেতন মহল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT