1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান গ্রেপ্তার। কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত । কেশবপুরে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত। বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোরের ২৬৪ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত। মনিরামপুরে মিললো কেশবপুরের ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ। অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন মণিরামপুরের এক সাংবাদিক। বিষচক্রের কবলে সুন্দরবন, নজরদারীতে ১৩৫ জন। কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে। বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন।

শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ স্কাউটস শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে সোমবার(৫ অক্টোবর) দিন ব্যাপী ৬৯৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।

নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হকের সভাপতিত্বে কোর্সে উপস্থিত ছিলেন স্কাউটস শ্যামনগর উপজেলার সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি ঈদুজ্জামান ইদ্রিস, কাব লিডার মোঃ আশরাফুল ইসলাম, স্কাউটস শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল করিম, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক শফিউল আযম, স্কাউট লিডার নিশিত রায়, প্রধান শিক্ষক মামুনুর রশিদ প্রমুখ।

উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে মোট ৫০জন শিক্ষক এই ওরিয়েন্টেশন কোর্সে অংশ গ্রহণ করেন।

ছবি- শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও শামসুজ্জাহান কনক।

রনজিৎ বর্মন
তাং-৫.১০.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT