1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার । কালো দিবস ও হচ্ছে সাংবাদিক ও সংবাদপত্র বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে ১৬ জুন একটি বেদনাবিধুর দিন। চতুর্থ শ্রেনী ছাত্রী কে মুখ বেধে ধর্ষণ অভিযোগ, বৃদ্ধ আটক।

শার্শা’য় ধানক্ষেতে মাছচাষ প্রদর্শনী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৪৫ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে সারা দেশের ন্যায় যশোরের শার্শা’য় ধানক্ষেতে মাছচাষ প্রদর্শনী ও প্রকল্পভুক্ত খামারীদের প্রশিক্ষণসহ মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১টার সময় সরকারের ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে বাস্তবায়িত ধানক্ষেতে মাছচাষ ও পাংগাশকার্প মিশ্রচাষ প্রদর্শনী আরডি এফএফদের প্রশিক্ষন মৎস্য বীজ উৎপাদন খামার বাগআচড়ায় এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধাণ প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক রনজিৎ কুমার পাল। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের আওতায় প্রযুক্তিভিত্তিক মাছ চাষের মাধ্যমে বাংলাদেশ একদিন বিশে^র প্রথম স্থান অধিকার করবে।

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসানের সার্বিক বাস্তবায়নায় অনুষ্ঠিত উক্ত প্রদর্শনি ও প্রকল্পভুক্ত খামারীদের প্রশিক্ষণসহ মৎস্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক আনিছুর রহমান ও যশোর জেলা মৎস্য কর্মকর্তা (উপ-প্রকল্প পরিচালক) লুকাস সরকারসহ শার্শা উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

একইদিন উক্ত অনুষ্ঠানমালার পূর্বে শার্শা উপজেলায় মাছ চাষে স্বনির্ভর হওয়ায় রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার তালিকাভুক্ত ফিরোজ আহমদের মৎস্য খামার পরিদর্শণ ও আগাম বার্তা দিতে শার্শার বসন্তপুর গ্রামে যান কর্মকর্তাবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT