1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে বিভিন্ন প্রতিষ্ঠানে বন বিভাগের ৫ হাজার চারা বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৫৪ বার পঠিত

সদর প্রতিনিধি, রাঙ্গামাটি॥

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে সংসদ সদস্যের মাধ্যমে চারা বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে রাঙ্গামাটি বন বিভাগের উদ্যোগে রাঙ্গামাটির বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ৫ হাজার চারা বিতরণ করা হয়েছে।

আজ সকালে শহরের ভেদভেদিস্থ বন সম্প্রসারণ ও নার্সারি কেন্দ্রে চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

রাঙ্গামাটি অঞ্চলের বন বিভাগের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান মহসিন রোমান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা প্রমূখ।

পরে রাঙ্গামাটি বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ৫ হাজার বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT