1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু ।

রংপুরে মদ ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ১৬৪ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর নগরীতে পৃথক অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদ ও ৪০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ।

বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর আলম নগর পীরপুর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে গোলাম রসুল (৪৮) ও মুন্সি পাড়া (কবরস্থান সংলগ্ন) এলাকার আমজাদ হোসেনের ছেলে আরিফ হোসেন (২৪)।

এর আগে বুধবার রাতে রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ২৭ নং ওয়ার্ডস্থ স্টেশন বাজার মুসলিমপাড়া পোস্ট অফিসের সামনে রাস্তার উপর থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধারসহ গোলাম রসুলকে (৪৮) গ্রেফতার করা হয়।

অপরদিকে, পৃথক আর একটি অভিযানে কোতয়ালী থানাধীন ১৯ নং ওয়ার্ডের মেডিকেল পূর্বগেট টুটুলের গ্যারেজের সামন থেকে আরিফ হোসেনকে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণ, নকল ও অননুমোদিত ঔষধ নির্মূলে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT