1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে বৈশাখী কবিতা উৎসব ও সাংস্কৃতিক ও অনুষ্ঠান। খুলনা অঞ্চলের ১০ বিদ্যুৎ কেন্দ্রের ৬ টি বন্ধ। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া ।

মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পঠিত

 

মুক্তাগাছা প্রতিনিধি।

মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের কুকুরখালী সরকারী দীঘিতে লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। দীঘির লীজ নেওয়া রাঘববাড়ী মৎস্যজীবী সমবায় সমিতি সভাপতি সোহেল মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাঘববাড়ী মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিয়ার, ৩জন জেলেকে নিয়ে মাছ ধরার জাল সহ বসে আছে। পরে সাংবাদিকেরা ঘটনাস্থলে জিয়ারের সাক্ষাৎকার নেয়ার সময় এলাকাবাসী জিয়ারের উপর হামলা করে টেনে হিচড়ে নিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, রাঘববাড়ী মৎস্যজীবী সমবায় সমিতি কুকুরখালী দীঘিটি ৩বছরের জন্য সরকারী প্রক্রিয়ার মাধ্যমে লীজ নেয়। আবার আগামী ৩বছরের জন্য দীঘিটি লীজে পায় এ সমিতিটি। সমিতির সাধারণ সম্পাদক জিয়ার ও জেলেসহ বুধবার মাছ ধরতে গেলে দীঘির পাশ্ববর্তী এলাকার লোকেরা বাঁধা দেয় ও মারধর করে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এ দীঘিতে মাছ ধরে জীবিকা চালায় এ মানুষেরা। কিন্তু গত সরকারের আমলে জোর করে নতুন নিয়মে লীজের মাধ্যমে বাগিয়ে নেয়। তবে এবার তারা দীঘিটিতে মাছ চাষ করতেই বাঁধা দিয়েছে বলে জানায় এলাকাবাসী। এ ব্যাপারে স্থানীয় এমপির সাথে কথা হয়েছে বলে জানায় দীঘি তীরবর্তী মানুষেরা।

মুক্তাগাছা থানার ওসি লুৎফুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT