1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে রমজান উপলক্ষে তিনশত দরিদ্র পরিবারে ফুড প্যাক বিতরণ। খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -১২ জন। শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান। পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত থেকে বাড়তি ৫০ হাজার টন ডিজেল জ্বালানি আমদানির আগ্রহ বাংলাদেশের। বাংলাদেশের কাছে পাত্তা পেল না পাকিস্তান। সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংগঠিত।

মিঠাপুকুরে প্রতিপক্ষের কোদালের আঘাতে নারী নিহত, গ্রেফতার ৩

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১৮০ বার পঠিত

মিঠাপুকুরে প্রতিপক্ষের কোদালের আঘাতে নারী নিহত, গ্রেফতার ৩

মিজানুর রহমান(মিজান)
রংপুর অফিসঃ

রংপুরের মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কোদালের আঘাতে মতুবা খাতুন (৫০) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার(৭,আগষ্ট) আজ নিহতের লাশ উদ্ধার করে রমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে মিঠাপুকুর থানা পুলিশ। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত মতুবা খাতুন (৫০) উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ কবিরাজপাড়া গ্রামের আইয়ুব আলীর স্ত্রী।

গ্রেফতারকৃতরা হলেন- একই এলাকার নুর ইসলাম ওরফে কেতা, তার স্ত্রী আমেনা খাতুন ও সুলতানের স্ত্রী কলিমন নেছা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার শালিকাদহ কবিরাজপাড়া গ্রামের আইয়ুব আলী কবিরাজের সাথে ১০ শতক জমি নিয়ে প্রতিবেশী সুলতান মিয়ার বিরোধ চলে আসছে। শুক্রবার আইয়ুব আলী ও তার স্ত্রী জমিতে গাছের চারা রোপন করতে যান। এসময় সুলতানের নেতৃত্বে ৮/১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আইয়ুব আলী ও তার স্ত্রী মতুবা খাতুনের ওপর হামলা চালায়। এসময় সুলতান কোদাল দিয়ে মতুবা খাতুনের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকার লোকজন মতুবাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাতেই তিনি মারা যান।

নিহতের ভাতিজা মাহফুজার রহমান জানান, ৩০ বছর আগে তার খালু আইয়ুব আলী ১০ শতক জমি কিনে নেন সুলতানের বাবা মৃত আশরাব আলীর কাছে। সেই থেকে জমি দখলে নিয়ে তিনি চাষাবাদ করে আসছেন। কিন্তু কিছু দিন ধরে প্রতিপক্ষের লোকজন জমি অন্যায়ভাবে দাবি করছে এবং জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। তিনি আরও জানান, তার খালা-খালুর একামাত্র ছেলে অসুস্থ। মেয়ের বিয়ে হয়েছে। কেউ না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন জোর করে জমি দখল করতে চাচ্ছে। এতে বাধা দেওয়ায় সুলতান তার খালাকে নির্মমভাবে কোদাল দিয়ে হত্যা করে।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের জামাতা মজিবর রহমান ৮ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতোমধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT