1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন  । শ্যামনগরে রমজান উপলক্ষে তিনশত দরিদ্র পরিবারে ফুড প্যাক বিতরণ। খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -১২ জন। শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান। পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত থেকে বাড়তি ৫০ হাজার টন ডিজেল জ্বালানি আমদানির আগ্রহ বাংলাদেশের। বাংলাদেশের কাছে পাত্তা পেল না পাকিস্তান।

মাধবপুর হাসপাতালে ৮ বছরেও চালু হয়নি অপারেশন কার্যক্রম

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৩০১ বার পঠিত

সোনাই নিউজ:হবিগঞ্জের মাধবপুরে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধনের প্রায় ৮ বছর পার হলেও চালু হয়নি অপারেশন কার্যক্রম। অপারেশন থিয়েটারের মূল্যবান যন্ত্রপাতি বছরের পর বছর বাক্সবন্দি অবস্থায় তালাবন্ধ কক্ষে পড়ে থাকলেও এনেসথিসিয়া ও সার্জারি জুনিয়র কনসালটেন্ট না থাকায় চালু করা যাচ্ছে না অপারেশন থিয়েটার (ওটি)। ফলে প্রতিনিয়ত গর্ভবতী মায়েদের সিজার সুবিধা সহ রোগীরা সার্জারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উন্নীত করা হলেও চিকিৎসকসহ নানা সংকট থাকায় উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী।

উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা এএইচএএম ইশতিয়াক মামুন বলেন, অপারেশন থিয়েটারটি চালু করতে হলে এনেসথিসিয়া ও জুনিয়র কনসালটেন্ট প্রয়োজন। এ দুটি পদ শুন্য থাকায় ওটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে নানা প্রতিকূলতার মধ্যেও রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

২০১২ সালের ২৪ নভেম্বর তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী আ.হ.ম রুহুল হক মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন। প্রায় ৭ বছরে অবকাঠামোগত উন্নয়ন হলেও স্বাস্থ্য সেবার তেমন উন্নতি হয়নি এখনও। চিকিৎসক সংকট লেগে আছে শুরু থেকেই। হাসপাতালে ১০ জন অনুমোদিত জুনিয়র কনসালটেন্ট পদ থাকলেও অধিকাংশ পদই রয়েছে শূন্য।

বর্তমানে শিশু, দন্ত ও কার্ডিওলজি কনসালটেন্ট রয়েছে। তবে এরমধ্যে কার্ডিওলজি কনসালটেন্ট দিলীপ সরকারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজে অতিরিক্ত দায়িত্ব পালন করায় সপ্তাহে ২ থেকে তিন দিনের বেশি তিনি সময় দিতে পারছেন না মাধবপুর হাসপাতালে।

হাসপাতালে অর্থপেটিক ইএনটি চর্ম ও যৌন, সার্জারি, গাইনী,এনেসথিশিয়া জুনিয়র কনসালটেন্ট পদ খালি রয়েছে বছরের পর বছর ধরে।
আবাসিক মেডিকেল অফিসার সহ ১২ জন মেডিকেল অফিসার কর্মরত থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে ৬ জন। দীর্ঘদিন থেকে বিকল পড়ে আছে এক্সরে মেশিন, প্যাথলজি পরীক্ষাও হয় নামে মাত্র।

উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা এএইচএএম ইশতিয়াক মামুন বলেন, সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। জনবল
সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি কিছুদিনের মধ্যেই এর সুফল পাওয়া যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT