1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

মাধবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন করতে সেনাবাহিনীর মাইকিং

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ২৮২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন ও হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য সেনাবাহিনীর প্রচারাভিযান শুরু।

 

বৃহস্পতিবার দুপুরে মাধবপুর বাজারে মাধবপুরে দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আশিক এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি পেট্রোল দল সামাজিক সচেতনতার লক্ষ্যে মাইকিং করে নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে হাটে আসা লোকজনকে অবহিত করেন। হাটবাজারে সামাজিক দুরত্ব বজায়, জনসমাগম এড়িয়ে চলা,দ্রুত কাজ সেরে বাসায় ফেরা,অহেতুক ঘোরাফেরা না করা,মুখে মাস্ক পরিধান করা,বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া,বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান।

 

এর আগে ক্যাপ্টেন আশিক উপজেলা নির্বাহী কর্মকতা তাশনূভা নাশতারাণ, উপজেলা সহকারী (ভূমি) আয়েশা আক্তার,থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম এর সাথে মত বিনিময় করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT