1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে মৌসুমের শিলাবৃষ্টি। কুষ্টিয়ায় একঘণ্টা আটকা বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনা বহির্ভূত ৬ কোটি টাকার পণ্য আটক। দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন  । শ্যামনগরে রমজান উপলক্ষে তিনশত দরিদ্র পরিবারে ফুড প্যাক বিতরণ। খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -১২ জন। শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল।

মাধবপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ১৮২ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে মাদক, ইভটিজিং, চোরাচালান, চুরি, ডাকাতি রুখতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির আয়োজনে চৌমুহনীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার চৌমুহনী বাজার মাঠে এ সভা অনুষ্ঠিত হয় ।

চৌমুহনী ইউ.পি চেয়ারম্যান মো. আপন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার(মাধবপুর সার্কেল) নাজিম উদ্দিন।

সভায় সহকারী পুলিশ সুপার বলেন, মাদক, ইভটিজিং, চোরাচালান, চুরি, ডাকাতি রুখতে সমাজের প্রতিনিধিত্বশীল লোকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সীমান্তসহ কোন স্থানেই যাতে মাদক প্রবেশ সেবন পরিবহন কেউ না করতে পারে এ ব্যাপারে পুলিশ আরো কঠোর হবে। মাধবপুরকে যে কোন মূল্যে মাদক মুক্ত করতে হবে। কেননা মাদক গ্রহণ করে যুব সমাজ অন্ধকারে যাবে। যা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কেউ যদি মাদক চোরাকারবারীদের আশ্রয় দেয় তাকেও আইনের আওতায় আনা হবে। এছাড়া চুরি ডাকাতিসহ সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে সকল পেশার মানুষ ও জনপ্রতিনিধিদেরকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহŸান জানান তিনি।

সভায় সাবেক মেম্বার আ. রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রহম আলী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন মনির, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোরশেদুল আলম, বিশিষ্ট সমাজ সেবক মোস্তাফিজুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা ধনু মিয়া, আ. আলী সর্দার, যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মুসলে উদ্দিন ভূইয়া শিপন, চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম জুয়েল, ইউ.পি সদস্য অরেবিন্দু দেব অরু, ইদ্রিছ আলী, বোরহান উদ্দিন ভূইয়া প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT