1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
খুলনায় নদীতে ভাসমান অবস্থায় রিক্সা চালকের মরদেহ উদ্ধার। খুলনায় পরিত্যক্ত ব‍্যাগে রক্ষিত বোমা বিষ্ফোরণ,যুবক আহত।। রাজধানীতে মৌসুমের শিলাবৃষ্টি। কুষ্টিয়ায় একঘণ্টা আটকা বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনা বহির্ভূত ৬ কোটি টাকার পণ্য আটক। দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন  । শ্যামনগরে রমজান উপলক্ষে তিনশত দরিদ্র পরিবারে ফুড প্যাক বিতরণ। খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -১২ জন। শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল।

মহম্মদপুরে ৪৮ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৭৮ বার পঠিত

মাগুরার মহম্মদপুরে আবুল কাশেম (৩২) নামে এক যুবককে ৪৮ পিচ ইয়াবাসহ আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ১টার দিকে ওই যুবককে আটক করা হয়। আবুল কাশেম ওই গ্রামের আফজাল খাঁনের ছেলে।

জানা যায়, উপজেলার বালিদিয়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশের এসআই তারেক হাসানের নেতৃত্বে, এএসআই লিয়াকত শরিফ, এএসআই কামরুলসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে মাদক কারবারিরা পালাতে গেলে আবুল কাশেমকে ধরতে সক্ষম হয় পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ৪৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT