1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান। রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার। পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় আহত -৬। কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও  মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা। কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল।

বিলাইছড়ি থানায় ১৯৯৫ সালের বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ১৯৯৫ সালের বন আইনের মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি থানার এএসআই (নিঃ) রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার তিনকোনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি চিনি অং মার্মাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চিনি অং মার্মা তিনকোনিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম তুরি অং মার্মা।

পুলিশ সূত্রে জানা যায়, তাঁর বিরুদ্ধে রাঙামাটি পার্বত্য জেলার বিজ্ঞ ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক জারিকৃত ওয়ারেন্ট রয়েছে। সিআর সাজা মামলা নং-৯৬/৯৫, ধারা-৩৩, বন আইন, ১৯২৭-এর আওতায় তাঁকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।

গ্রেফতারের পর তাঁকে শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT