1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। বিলাইছড়ির এলপন দীর্ঘ লাফে প্রথম স্থান অধিকারী। কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু, শোকাহত কেশবপুরবাসী। রাঙামাটির বিলাইছড়ি- রাজস্থলী সড়কে জীপ উল্টে বৃদ্ধের মৃত্যু । কয়রায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত । কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান। শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান। পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত।

বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে গোলবারের লাইনের বরাবর ওয়াশব্লক নির্মাণে খেলোয়াড় ও জনমনে অসন্তোষ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪৬ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-বিলাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে দক্ষিণ পার্শ্বে ওয়াশ ব্লক নির্মাণ না করে উত্তর পার্শ্বে করার দাবিতে প্রেস ব্রিফং করেছে স্থানীয় জনগণ ও খেলোয়াড় বৃন্দ। বুধবার (৬ মে) সকাল ১১ টা দীঘলছড়ি যুব সংঘ ক্লাবে এই প্রেস ব্রিফিং করা হয়। তারা লিখিত বক্তব্যে জানান, সচেতন জনগণ, এলাকাবাসী এবং ক্রীড়াবিদ আপনারা নিশ্চয়ই অবগত আছেন। বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামের গ্যালারিতে দক্ষিণ পার্শ্বে একটি ওয়াশ ব্লক নির্মাণে উদ্যোগ গ্রহণ করা  করেছে। আমরা এই সিদ্ধান্তের প্রতি গভীর উদ্বেগ ও আপত্তি জানাচ্ছি। প্রথমত: পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্টেডিয়ামের উত্তর পার্শ্বে নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে সে স্থান পরিবর্তন করে দক্ষিণ পার্শ্বে নির্মান করা হচ্ছে । যা সম্পূর্ণ অযৌক্তিক। দ্বিতীয়ত: প্রস্তাবিত স্থানটি ঘনবসতিপূর্ণ স্থানে করলে দূর্গন্ধ,স্বাস্থ্যঝুঁকি ও চলাচলের অসুবিধা হবে। তৃতীয়ত: সেখানে ওয়াশব্লক করনে গোলবারের লাইনের বরাবর হওয়ায় মাঠ ছোট হয় এবং খেলোয়াড়দের রান করতে  মারাত্মক ব্যাঘাত ঘটবে। এছাড়াও তারা জানান সম্প্রতি ক্রীড়া মন্ত্রণালয় হতে প্রকৌশলী এসে উত্তরপার্শ্বে নির্মাণের নকঁশা করে। এবং  নির্মাণের কাজ শুরু করলে  মন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে মাঠের দক্ষিণ পার্শ্বে নির্মাণ শুরু করে দিয়েছে।  যা খেলোয়াড়দের নিরাপত্তার ঝুঁকি যেমনি বাড়বে তেমনি কর্ণারের বল করার মতো জায়গায় থাকে না। বলতে গেলে দক্ষিণ দিক থেকে তাকালে মাঠের ভিতরে বলা যায়। তাছাড়া পয়ঃনিস্কাশন করলে মাঠে দুর্গন্ধ ছড়াবে। যার ফলে পুরো  গ্যালারিতে  অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে। এজন্য বিষয়টি দ্রুত  যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT