1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান। রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার। পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় আহত -৬। কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও  মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা। কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল।

বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৮৬ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থার পক্ষ থেকে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত ১০৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। শুক্রবার ( ১ লা মে) বিকাল তিনটায় বৌদ্ধ বিহার প্রাঙ্গণ হতে এইসব  ত্রাণ বিতরণ করেন অধ্যক্ষ ও সভাপতি, বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার এবং প্রতিষ্ঠাতা পরিচালক, পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থা বাংলাদেশ এঁর ভদন্ত: দেবতিষ্য ভিক্ষু।

 এসময় উপস্থিত ছিলেন ভদন্ত করুনা তিষ্য ভিক্ষু, উপাধ্যক্ষ, বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও অর্থসম্পদ, পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থা বাংলাদেশ, অংসাখই মার্মা (কার্বারী), সাধারণ সম্পাদক, পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থা বাংলাদেশ। সুবল বিকাশ চাকমা (কিরণ), সদস্য, পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থা বাংলাদেশ  স্মৃতি কুমার চাকমা, ম্যানেজার, পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থা বাংলাদেশ। এছাড়াও উপস্থিত ছিলেন পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থার সকল ভলান্টিয়ারবৃন্দ।

 ত্রাণ সামগ্রীর মধ্যে -১। চাউল — ১০ কেজি,২। আলু — ২ কেজি, ৩। সরিষার তেল — ৫০০ মি.লি.৪। পিঁয়াজ — ৫০০ গ্রাম,৫। মসুর ডাল — ৫০০ গ্রাম,৬। লবণ — ৫০০ গ্রাম,৭। সাবান — ১ পিস,৮। নুডুলস — ১ প্যাকেট, ৯। ওআর স্যালাইন — ৫ পিস। এই মহৎ দান ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের বা পালবার লিং সেন্টারের ম মূল উদ্দেশ্য। বুদ্ধের মৈত্রী, করুণা ও মানবতার বাণী সকলের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক। জগতের সকল প্রাণী সুখী হোক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT