1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান। রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার। পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় আহত -৬। কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও  মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা। কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল।

বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৯৩ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় উপজেলা সহকারী প্রকল্প কার্যালয়, বিলাইছড়ির আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী প্রকল্প পরিচালক মু. রাইসুল ইসলাম, মাঠ কর্মকর্তা অপূর্ব দাস, দলনেত্রী উৎপলা চাকমাসহ প্রশিক্ষণার্থীরা।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় তাঁদের সক্ষমতা বাড়ানো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT