1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত। কেশবপুরের পাঁজিয়ায় সনাতন ধর্মালোচনা সভা অনুষ্ঠিত। ত্রিমোহিনী ইউপিতে পুনরায় প্রশাসক নিয়োগ,ভোগান্তির অবসান। কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা।

পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় সুন্দরবনের কাছিকাটা এলাকায় পায়রাটুনি খাল সংলগ্ন মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমনে বাবলু গাজী(৪৫) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

সোমবার (১১মে) সকালে আহত মৌয়ালকে সুন্দরবন থেকে বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন অফিস সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়।

আহত মৌয়ালের সাথিরা জানান,রোববার সকালে এলাকার বাসিন্দা মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান। পায়রাটুনি এলাকায় মধু সংগ্রহকালিন হঠাৎ ঝোপের মধ্য থেকে একটি বাঘ বাবলু গাজীর উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় সঙ্গে থাকা অন্যান্য মৌয়ালরা লাঠি-সোঠা নিয়ে হাঁক ডাক করে চিৎকার করতে করতে এগিয়ে আসলে বাঘটি ছেড়ে চলে যায়। পর বাবলু গাজীকে উদ্ধার করে দ্রুত এলাকা ত্যাগ করে লোকালয়ে চলে আসেন। বাঘের আক্রমনে তার শরীরে ঘাড়ে,মাথায় গুরুতর জখম হন।

আহতের পিতা মালেক গাজী বলেন একসাথে মধু সংগ্রহকালিন সময়ে হঠাৎ বাঘ আক্রমন করে ছেলেকে। তবে সে এখনও জীবিত আছে। আক্রান্ত বাবলু গাজীর স্বজনরা জানান, তার শরীরে কয়েকটি স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে বনবিভাগের কর্মকর্তাবৃন্দ বলেন মৌয়ালদের সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও বাঘের আক্রমনের মতো দূর্ঘটনা মাঝে মধ্যে ঘটে। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান।

ছবি- সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বাঘের আক্রমনে আহত বাবলু গাজী।

রনজিৎ বর্মন
তাং-১১.৫.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT