1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে রমজান উপলক্ষে তিনশত দরিদ্র পরিবারে ফুড প্যাক বিতরণ। খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -১২ জন। শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান। পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত থেকে বাড়তি ৫০ হাজার টন ডিজেল জ্বালানি আমদানির আগ্রহ বাংলাদেশের। বাংলাদেশের কাছে পাত্তা পেল না পাকিস্তান। সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংগঠিত।

নাচোলে সন্ত্রাসি হামলায় সাংবাদিক সুফিয়ান গুরুতর আহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৮৫ বার পঠিত

জাহাঙ্গীর আলম বাবু প্রতিনিধি ।

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সন্ত্রাসিদের হামলায় সাংবাদিক সুফিয়ান গুরুতর আহত হয়ে নাচোল হাসপাতালে চিকিৎসাধীণ। সুফিয়ান বাদী হয়ে নাচোল থানায় একটি অভিযোগ করেছেন। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা ১৫ মিনিটের দিকে উপজেলা পরিষদ চত্তরে দৈনিক প্রভাতি খবরের নাচোল প্রতিনিধি ও দৈনিক আমাদের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আবু সুফিয়ান পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা পরিষদ চত্তরে গেলে কিছু বুঝে উঠার আগে ওঁত পেতে থাকা নাচোল ইসলামপুর গ্রামের সায়েরা খাতুন মালার(অবসর প্রাপ্ত সেবিকা) ছেলে সাংবাদিক আবু সুফিয়ানকে মোটর সাইকেল থেকে জোরপূর্ব নামিয়ে জনিসহ অজ্ঞাতনামা ১০/১২ সন্ত্রাসি লাঠি সোটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর শুরু করে। এক পর্যায়ে জনি লোহার রড দিয়ে সাংবাদিক সুফিয়ানকে হত্যার উদ্যোশে মাথায় ও বুকে আঘাত করলে গুরুতর জখম হয়।ওই সময় তার বুক পকেটে থাকা ৯,৫৫০টাকা ও একটি স্যামসাং এম-৩০-এস স্মার্র্ট ফোন ছিনিয়ে নেয়। পরে সাংবাদিক সহকর্মী ও স্থানীরা তাকে উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, জনি মাদকসেকী ও মাদক বিক্রেতা হিসাবে পরিচিত। সে চাাঁদাবাদিসহ বিভিন্ন প্রতারনামূলক কর্মকান্ডের সাথে জড়িত। ইতিমমধ্যে সে বিভিন্ন মামলা জেল খেটেছে। বর্তমানে কিশোর গ্যাংসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িত।এ বিষয়ে জনির সঙ্গে একাধিকবার মোবইল ফোনে মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি । এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT