1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান। শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান। পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত। কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ জেলা পর্যায়ে কেশবপুর উপজেলার গৌরবোজ্জ্বল সাফল্য। কয়রায় মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন । কেশবপুরে ইটের রাস্তায় ৫০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার: প্রায়ই ঘটছে দূর্ঘটনা। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান। কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুদের জন্য সুপেয় পানির দাবীতে মানববন্ধন।

ধুনটে পূর্ব শত্রুতায় জেরে কৃষকের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৩৭ বার পঠিত

ধুনটে পূর্ব শত্রুতায় জেরে কৃষকের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জেরে কৃষক মিনারুল ইসলামের বসত বাড়ীতে পেট্রোল দিয়ে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে। গত ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার গোপালনগর গ্রামের মৃত. হোসেন শেখের ছেলে। এতে প্রায় ওই কৃষকের সাড়ে ৩ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। এঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মিনারুল ইসলাম গত ১৬ তারিখ সন্ধ্যায় ৫ জনকে অভিযুক্ত করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের গোলাম ইউনুছের সাথে মিনারুল ইসলামের দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৫ জানুয়ারি মিনারুল ইসলামের বাড়িতে না থাকার সুবাধে প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ওই কৃষকের সাড়ে ৩ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে।

ধুনট ফায়ার সার্ভিসের সাব-অফিসার শামছুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এনেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT