1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে মৌসুমের শিলাবৃষ্টি। কুষ্টিয়ায় একঘণ্টা আটকা বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনা বহির্ভূত ৬ কোটি টাকার পণ্য আটক। দুর্গম ধুপশীল পাড়ায় ৫ম তম কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন  । শ্যামনগরে রমজান উপলক্ষে তিনশত দরিদ্র পরিবারে ফুড প্যাক বিতরণ। খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -১২ জন। শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল।

ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে লালমনি এক্সপ্রেস।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৬৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

করোনার তৃতীয় ঢেউয়ে বন্ধ থাকার পর লালমনিরহাটে বুধবার (১১ আগস্ট) সকাল থেকে চালু হয়েছে লালমনি এক্সপ্রেস ট্রেনসহ বিভিন্ন রুটের বেশ কয়েকটি ট্রেন।

 

বুধবার (১১ আগস্ট) সকাল ১০টা ২০মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে লালমনি এক্সপ্রেস। স্বাস্থ্যবিধি মেনে সরকার ট্রেনগুলো চলাচলের ঘোষণা দেয়ার পর লালমনিরহাট রেলওয়ে স্টেশন ও বগি ধোঁয়া-মোছা, টিকিট বিক্রি ও ট্রেন ট্রায়াল সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা।

 

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, বুধবার (১১ আগস্ট) সকাল ১০টা ২০মিনিটে লালমননিরহাট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে লালমনি এক্সপ্রেস।

 

এ সময় লালমনিরহাট রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, টিকিট কাউন্টার, স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজারের রুম খোলা রয়েছে। তবে প্লাটফর্মে লালমনি এক্সপ্রেস ট্রেনটিসহ আরও কয়েকটি ট্রেনকে ট্রায়াল দিতে দেখা গেছে।

 

রেলওয়ে সূত্রে জানা গেছে, করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ রোধে দেশে অঘোষিত লকডাউনে গণপরিবহন বন্ধ করে সরকার। এতে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় রুটের ১৪জোড়া ট্রেন চলাচল বন্ধ করে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

অবশেষে দীর্ঘ দিন পরে শতভাগ যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রথম পর্যায়ে কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১১ আগস্ট) নির্ধারিত সময়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করছে লালমনি এক্সপ্রেস।

 

যাত্রীদের সুরক্ষার জন্য অনলাইনের মাধ্যমে মঙ্গলবার (১০ আগস্ট) রাত থেকেই টিকিট বিক্রি শুরু হয়। সেখানেও স্বাস্থ্যবিধি নির্ধারণ করা হয়েছে। পুরো ট্রেনটিতে শতভাগ যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে।

 

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ডিআরএম শাহ সুফী নুর মোহাম্মদ জানান, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এর মধ্যে লালমনি এক্সপ্রেসের টিকিট অনলাইনে বিক্রি এবং ট্রেন ট্রায়াল সম্পন্ন করে সকাল ১০টা ২০মিনিটে লালমনিরহাট স্টেশন থেকে যাত্রা শুরু করে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT