1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান। পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত থেকে বাড়তি ৫০ হাজার টন ডিজেল জ্বালানি আমদানির আগ্রহ বাংলাদেশের। বাংলাদেশের কাছে পাত্তা পেল না পাকিস্তান। সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংগঠিত। মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়। কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার।

ডুমুরিয়ায় ইউপি নির্বাচনে বাড়ছে সহিংসতা , ছড়াচ্ছে উদ্বেগ মাগুরখালি সাহস ভাণ্ডারপাডায় মখোমখি দ’পক্ষের সমর্থকরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি।

 

 

দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়নে সহিংসতায় উদ্বেগ ছড়াচ্ছে । এর মধ্যে মাগুরখালি ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল শোভাযাত্রায় দু’পক্ষের কর্মী – সমর্থকরা মুখোমুখি হয়ে পড়লে প্রতিহত করতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয় । গত বৃহস্পতিবার ২৮/১০/২০২১ তারিখ রাত সাড়ে ৮ টার দিকে মাগুরখালির বাগারদাইড় গ্রামে এ ঘটনা ঘটে । আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকার প্রার্থী বিমল কৃষ্ণ সানাকে পুলিশ হেফাজতে নিয়ে মুচলেকা নেয়া হয়েছে । তার বিরুদ্ধে রাত ৮ টার পর মিছিল , পেরেক দিয়ে গাছে পোস্টার ফেস্টুন লাগানো ও প্রার্থীর নাম পরিচয় ছবি সম্বলিত টি – শার্ট বিতরণ করে প্রচারণার অভিযোগ রয়েছে ৷ ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ ওবাইদুর রহমান জানান , পরিস্থিতি শান্ত করতে ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করা যাবে না এই মর্মে প্রার্থী বিমল কৃষ্ণ সানার নিকট থেকে লিখিত মুচলেকা নেয়া হয়েছে । একইভাবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুজিৎ কুমার মণ্ডলের নিকট থেকেও মুচলেকা নেয়া হচ্ছে । এদিকে ডুমুরিয়া সাহস ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমানের ৫ কর্মী আহত হয়েছেন । মাহবুবুর রহমান জানান , বুধবার ২৭/১০/২০২১ তারিখ রাতে নোয়াকাটি বাজারের পাশে তার কমী সমর্থকদের ওপর হামলা চালানো হয় । এছাড়া ডুমুরিয়ার ভাণ্ডারপাড়া ইউনিয়নে ভোট চেয়ে নৌকার পোস্টার লাগাতে বাধা দেয়া হয়েছে । গতকাল ইউনিয়নের বকুলতলা গ্রামে নৌকার প্রার্থী হিমাংশু বিশ্বাসের নির্বাচনী পোস্টার লাগাতে গেলে দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দে’র সমর্থকরা বাধা দেয় দেওয়ার অভিযোগ পাওয়া যায় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT