1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল । কেসিসিতে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন। বিলাইছড়িতে জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত। কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত। শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু। বিলাইছড়িতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ। কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে  ফারুয়ার রুবেল অল্পের জন্য বেঁচে গেল। কয়রায় গরু বোঝাই নসিমন উল্টে ১জনের মৃত্য।

ঝিকরগাছা থানা পুলিশের ওপেন হাউজ ডে পালিত আমি চাই কাজ, কাজের জন্য আমি সর্বদা প্রস্তুত -অতিরিক্ত পুলিশ সুপার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা (যশোর) :

শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা থানা পুলিশের ওপেন হাউজ ডে পালিত হয়েছে। ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে তৃণমূল পর্যায়ের সকলের সাথে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আমি চাই কাজ, কাজের জন্য আমি সর্বদা প্রস্তুত আছি। মাদকের সাথে সংযুক্ত ব্যক্তিদের কোন ছাড় দেওয়া হবে না। মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমি তোয়াক্কা করিনা। আমি আমার মোবাইল নাম্বার আপনাদের জন্য উন্মুক্ত করলাম। আপনাদের আইনের সহাযোগিতার জন্য সর্বদা আমার সাথে যোগাযোগ করবেন বলে আমি আশাবাদী।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও পৌর কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউদ্দিন, পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশের আলী, নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী, থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ,শাহাবুদ্দিন মোড়ল পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ, আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন থানা পুলিশের এসআই (নিঃ) তারেক নাহিয়ান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT