1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান। পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত থেকে বাড়তি ৫০ হাজার টন ডিজেল জ্বালানি আমদানির আগ্রহ বাংলাদেশের। বাংলাদেশের কাছে পাত্তা পেল না পাকিস্তান। সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংগঠিত। মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়। কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার।

ঝিকরগাছায় এমপিসহ নৌকার ১১প্রার্থীর বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১৪৮ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

যশোরের ঝিকরগাছা উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সমনে রেখে নৌকা মার্কাকে জয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় মাঠে নামার শুরুতেই এমপিসহ নৌকার ১১প্রার্থী উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পণ করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পণে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলীগ ঝিকরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নের নৌকার প্রার্থী আমিনুর রহমান আমিন, ২ নং মাগুরা ইউনিয়নের নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাক, ৩ নং শিমুলিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী মতিয়ার রহমান সরদার, ৪ নং গদখালী ইউনিয়নের নৌকার প্রার্থী আশরাফ উদ্দিন, ৫ নং পানিসারা ইউনিয়নের নৌকার প্রার্থী নওশের আলী, ৬ নং ঝিকরগাছা ইউনিয়নের নৌকার প্রার্থী আমির হোসেন, ৭ নং নাভারন ইউনিয়নের নৌকার প্রার্থী শাহজাহান আলী, ৮ নং নির্বাসখোলা ইউনিয়নের নৌকার প্রার্থী খাইরুজ্জামান, ৯ নং হাজিরবাগ ইউনিয়নের নৌকার প্রার্থী আতাউর রহমান মিন্টু, ১০ নং শংকরপুর ইউনিয়নের নৌকার প্রার্থী গোবিন্দ চ্যাটার্জী ও ১১ নং বাঁকড়া ইউনিয়নের নৌকার প্রার্থী মোঃ নিছার, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আজাহার আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদুল আলম, জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল জব্বার, শাহিদুর রহমান শিপলু, জাহাঙ্গীর আলম, আবু জাফর মনি, একরামুল হক খোকন সহ আরো অনেকে। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT