1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান গ্রেপ্তার। কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত । কেশবপুরে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত। বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোরের ২৬৪ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত। মনিরামপুরে মিললো কেশবপুরের ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ। অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন মণিরামপুরের এক সাংবাদিক। বিষচক্রের কবলে সুন্দরবন, নজরদারীতে ১৩৫ জন। কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে। বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন।

ছেলেকে ষ্টেশনে পৌঁছে ফেরার পথে প্রাণ গেল বাবার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৮ বার পঠিত

আনিমেষ সানা খুলনা প্রতিনিধি।

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় রূপসা ব্রিজের পশ্চিম পাশের ঢালে সড়ক দুর্ঘটনায় মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর পেশায় একজন চাকরিজীবী ছিলেন। তিনি বাগেরহাট জেলার সরুই এলাকার ৩৮ খান জাহান আলী সড়কের বাসিন্দা। তার পিতার নাম জয়নাল আবেদীন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি তার বড় ছেলেকে খুলনা রেলস্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। রূপসা ব্রিজের পশ্চিম ঢালে পৌঁছালে খুলনা মেট্রো-ট ১১-০৮০৮ নম্বরের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT