1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান। পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত থেকে বাড়তি ৫০ হাজার টন ডিজেল জ্বালানি আমদানির আগ্রহ বাংলাদেশের। বাংলাদেশের কাছে পাত্তা পেল না পাকিস্তান। সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংগঠিত। মুক্তাগাছায় সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়। কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার।

ছাতকে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩০৪ বার পঠিত

সেলিম মাহবুব, ছাতক(সুনামগঞ্জ)থেকেঃ

ছাতকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়। ছাতক উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি পালন হয়। মঙ্গলবার বিকেলে শহরের মন্ডলীভোগস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা হয়। এছাড়া অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। ২৭ জুৃলাই (মঙ্গলবার) বিকাল ৫ টা ৩০ মিনিটে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত শাহীন আহমেদ চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত শাহীন আহমেদ চৌধুরী। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা নজরুল চৌধুরী, মিসহাক আহমদ মিসবাহ, ক্বারী সাইফুল ইসলাম, সম্রাট চৌধুরী, কামাল আহমদ, পাবেল আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার, যুবলীগ নেতা জাহাঙ্গির আলম তারেক, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল চৌধুরী, মিজানুর রহমান, সোহাগ আহমদ, শামীম মিয়া, রন দাস, পৌর ছাত্রলীগ নেতা রাজীব তরফদার, রুবেল তালুকদার জনি, আবির তালুকদার, শিপন আহমদ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা সহিদুল ইসলাম প্রমুখ। এসময় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ। প্রসঙ্গত বাংলাদেশ আওয়ামী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে আওয়ামীলীগের অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন হিসেবে প্রমাণ রেখেছেন।##

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT