1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত। কেশবপুরের পাঁজিয়ায় সনাতন ধর্মালোচনা সভা অনুষ্ঠিত। ত্রিমোহিনী ইউপিতে পুনরায় প্রশাসক নিয়োগ,ভোগান্তির অবসান। কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা।

গ্যাসের মূল্য বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক: রেজা কিবরিয়া

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৩৯৭ বার পঠিত

সোনাই নিউজ:দেশে যে হারে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক। সরকারের দুর্নীতি, অদক্ষতা ও দেশ পরিচালনায় ব্যর্থতার জন্য গ্যাসের দাম বাড়িয়ে জনগণের উপর নতুন বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।

সোমবার (১ জুলাই) গণফোরামের পক্ষ থেকে গ্যাসের যে অযৌক্তিক মূল্য বৃদ্ধি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

ড. রেজা কিবরিয়া বলেন, গ্যাসের দাম বৃদ্ধি করার ফলে রান্নার গ্যাসের জন্য চুলা ভিত্তিক গ্রাহকদের প্রতি মাসে ২৩ শতাংশ এবং মিটার ভিত্তিক গ্রাহকদের ৩৮ শতাংশ বেশি অর্থ খরচ করতে হবে। যানবাহনে জ্বালানি হিসেবে যারা সিএনজি ব্যবহার করেন, তাদের খরচ বাড়বে সাড়ে ৭ শতাংশ। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সার, শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৩৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত । গ্যাসের দাম বাড়ানোর ফলে গণ-পরিবহনের ভাড়া বাড়বে, শিল্পোৎপাদনে খরচ বাড়বে।

অযৌক্তিক ভাবে গ্যাসের দাম বাড়িয়ে এই সরকার আবার প্রমাণ করল যে তারা জনগণের স্বার্থে দেশ পরিচালনা করছে না। দেশের মানুষের বুঝতে বাকী নেই যে এই জনপ্রতিনিধিবিহীন সরকার জনগণের কষ্ট গ্রাহ্য করে না।

গ্যাসের যে অযৌক্তিক মূল্য বৃদ্ধি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে গণফোরাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT