1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান। শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান। পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত। কয়রায় ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ জেলা পর্যায়ে কেশবপুর উপজেলার গৌরবোজ্জ্বল সাফল্য। কয়রায় মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন । কেশবপুরে ইটের রাস্তায় ৫০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার: প্রায়ই ঘটছে দূর্ঘটনা। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান। কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুদের জন্য সুপেয় পানির দাবীতে মানববন্ধন।

খেলার সময় বল নদীতে গেলে তুলে আনতে গিয়ে পদ্মায় দুই ছাত্রের সলিল সমাধি

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৭২ বার পঠিত

খাদেমুল ইসলাম ইমন,

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর তীরে ফুটবল খেলার সময় নদীর পানিতে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে দুই ছাত্রের সলিল সমাধি ঘটেছে। হতভাগ্য ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম সম্রাট (১৮) নামে দু’জন কলেজ ছাত্র নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার অভিযান চালিয়ে ডুবুরি সদস্যদের প্রচেষ্টায় সন্ধ্যা ৭ টার দিকে একে একে দুই হতভাগ্য কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে তারা তীব্র স্রোতে ডুবে নিখোঁজ হয়। ইউসুফ আলী ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের দ্বাদশ ও সম্রাট একাদশ শ্রেণীর ছাত্র।

ইউসুফ ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাবুল কবিরাজ ও সম্রাট কুমির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, ইউসুফ আলী ও সামিরুল ইসলাম সম্রাটসহ বেশ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিল। এসময় ফুটবল পদ্মা নদীতে পড়লে সামিরুল ও সম্রাট নদীতে নেমে ফুটবল তুলতে নদী নামেন। এ সময় তারা পদ্মার প্রবল স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে পদ্মা নদীতে অভিযান শুরু করেন। রেসকিউ অভিযানের এক পর্যায়ে দুই হতভাগ্য কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT