1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

খুলনা মহানগরীতে বিদেশি পিস্তলসহ দুই ভূয়া সাংবাদিক আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

 

খুলনা নগরীতে সাংবাদিক পরিচয়ে চলাফেরা করা দুই দুইজনকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বয়রা আজিজের মোড় হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাজী ফয়েজউদ্দিন ক্রস রোডের বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মামুন মোল্লা নিজেকে “SAS TV 24” এর সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে ওই দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং সাংবাদিক পরিচয় ব্যবহারের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT