1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত।

কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী-শিশুদের জন্য সুপেয় পানির দাবীতে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় দূর্যোগে ঝুঁকিপূর্ণ নারী ও শিশু সহ সকলের জন্য পর্যাপ্ত  সুপেয় পানির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

১০ মে রবিবার বেলা ১১ টায় উপজেলার কাটকাটার শাকবাড়ীয়া নদীর চরে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থায়ানে ও বেসরকারী উন্নয়ন সংস্থা  জাগ্রত যুব সংঘ(জেজেএস)’র সহযোগীতায় ও স্থানীয় সেচ্ছ্বাসেবী সংগঠনের বাস্তবায়নে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশুদ্ধ পানির সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও শিশুরা। 

বক্তারা আরো বলেন, অনেক এলাকায় টিউবওয়েলে পানি উঠছে না। পুকুর গুলো শুকিয়ে যাচ্ছে। কোথাও পানি পাওয়া গেলেও তা লবণাক্ত হওয়ায় দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে নারীদের সময় ও শ্রম ব্যয় বাড়ছে এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির পানি সংরক্ষণ, গভীর নলকূপ স্থাপন, পুকুর খনন ও সংরক্ষণের মাধ্যমে টেঁকসই পানি ব্যাবস্থাপনার উদ্যোগ গ্রহণের দাবী জানান তারা। উত্তরে বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, সাংবাদিক ফরহাদ হোসেন, জেজেএসের এস এমএ মজিদ, মাহিমা আক্তার, ক্লাব প্রতিনিধি মোল্ল্যা মনিরুজ্জামান, মিজানুর রহমান লিটন, আশিকুজ্জামান, লস্কর মনিরুজ্জামান, মাহিন, জলবায়ু কর্মী জাকি মুজাহিদ, সঞ্জয় বাইন, নাসরিন আক্তার প্রমুখ।

এ দিকে উপজেলার  দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের সামনেও একই প্রকল্পের আওতায় সুপেয় পানির দাবীতে খালি কলসি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ বেদকাশী ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ওসমান গণি খোকন, ইউপি সদস্যবৃন্দ, সিবিও সদস্য,  জেজেএসের   প্রকল্প অফিসার শ্রী অশোক কুমার রায়, প্রকল্প প্রকৌশলী আবুল কালাম আজাদ বাবলা, তৃপ্তি মন্ডল প্রমুখ।

 মানববন্ধন শেষে উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদ হলরুমে “আমরাই গড়বো নিরপদ উপকূল” – এই প্রতিপদ্য বিষয়ে আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে জরুরী পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১০/০৫/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT