1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে বৈশাখী কবিতা উৎসব ও সাংস্কৃতিক ও অনুষ্ঠান। খুলনা অঞ্চলের ১০ বিদ্যুৎ কেন্দ্রের ৬ টি বন্ধ। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া ।

কয়রায় জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস পালন  উপলক্ষে মাঠ মহড়া ও আলোচনা সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫০ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

কয়রা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে মাঠ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় মাঠ মহড়া
শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সঞ্চলনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির। উক্ত আলোচনা সভায় আরও  বক্তব্য রাখেন, কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহ আলম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম,  উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, এনজিও প্রতিনিধি নাসির উদ্দীন, ফয়সাল আহমেদ, মোঃ নুরুজ্জামান, শরিফুল আলম, শিক্ষার্থী মনিরা সুলতানা রুপা প্রমুখ। 

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।  

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১০/০৩/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT