1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান গ্রেপ্তার। কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত । কেশবপুরে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত। বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোরের ২৬৪ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত। মনিরামপুরে মিললো কেশবপুরের ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ। অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন মণিরামপুরের এক সাংবাদিক। বিষচক্রের কবলে সুন্দরবন, নজরদারীতে ১৩৫ জন। কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে। বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন।

কয়রায় কপোতাক্ষ কলেজে কলেজ ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রায় কলেজ ছাত্রদলের উদ্যোগে কপোতাক্ষ কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 

৪ অক্টোবর, রোববার সকাল ১০টায় কপোতাক্ষ কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের সম্মেলন কক্ষে এ নবীণ বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কপোতাক্ষ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ। 

কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাকসুদুল আলম, ইমতিয়াজ আলী, সুমন মাহমুদ, খুলনা জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান, জেলা ছাত্রদলের সদস্য সোহান মোল্যা, কাজী জাকারিয়া, ফয়সাল চৌধুরী ও আবু সাইদ। এ ছাড়া কয়রা উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন, ইমরান হোসেন, মাশরাফি, আলাউদ্দিন, মামুন এবং কপোতাক্ষ কলেজ ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত, ফাহিম, তামিম ও মেহেদী জোবায়েরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 আলোচনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT