1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার । কালো দিবস ও হচ্ছে সাংবাদিক ও সংবাদপত্র বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে ১৬ জুন একটি বেদনাবিধুর দিন। চতুর্থ শ্রেনী ছাত্রী কে মুখ বেধে ধর্ষণ অভিযোগ, বৃদ্ধ আটক।

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭০ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার নবাগত সভাপতি প্রভাষক জুলমাত আলী এবং বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ মে-২৬) সকালে অনুষ্ঠানের শুরুতেই অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফসিয়ার রহমান-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ তৌহিদুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের নতুন সভাপতি প্রভাষক জুলমাত আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে মাদ্রাসার সমস্যা, সম্ভাবনা ও কর্মপরিকল্পনার বিষয় তুলে ধরেন এবং মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান চৌধুরী, সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, প্রভাষক আবু হুরাইরা।
আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট গভর্নিং বডি, শিক্ষক এবং শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মাওলানা আব্দুস সামাদ। উল্লেখ্য, ১৯৫৫ সালে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সুনামের সহিত অত্র প্রতিষ্ঠানটি পরিচালনা হয়ে আসছে।
ছবিঃ
১১/০৫/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT